রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

প্রকাশ : 11 Sep 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।


ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১৯৩ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ১২ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।


অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, ১টি শটগান, ১টি প্রাইভেট কার, ১ জন ভিকটিম, ১৫টি মোবাইল ও ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।


ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত খবর

;