স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, সাকিলা ফারজানা এমপি এবং জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি। সচিব হিসেবে থাকবেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য “পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব”।
সম্মেলনের ফাঁকে ডেপুটি স্পিকার পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং ওয়েস্টার্ন কেপের প্রিমিয়ার অ্যালান উইন্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদল ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে ফ্লাইট নং ইকে-৫৮৬ যোগে ঢাকায় ফিরবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments