পিরোজপুর অফিস : পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার উমেদপুর ৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় ওয়ার্ডের স্থানীয় নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফয়সাল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইমুন আহমেদ, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, মশিউর হাওলাদার, জসিম ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সাবেক প্রচার সম্পাদক সুমন আকন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাটাজোড় আলিম মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা মো. আব্দুর রহমান। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments