বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হলের বিভিন্ন শিক্ষাবর্ষের মেধাবী ও অসচ্ছল ৩৯ জন শিক্ষার্থীকে ‘প্রভোস্ট উপ-বৃত্তি’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ৩১ জুলাই রবিবার হল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ^ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপ-বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি প্রদান কার্যক্রম শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপকৃত হবে এবং অন্যান্য শিক্ষার্থীরা লেখাপড়ায় অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কবি জসীম উদ্দীন হল প্রাঙ্গণে ‘শেখ রাসেল গার্ডেন’-এ একটি গাছের চারা রোপন করেন।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments