স্টাফ রিপোর্টার: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী ও উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
পল্লবী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাজম (৩১), ২। মোঃ লামিন (৩৫), ৩। সোলাইমান আহম্মেদ (২০), ৪। মোঃ রাব্বি (১৯), ৫। মোঃ পুতুল (৪৫), ৬। মোঃ সাকিব হোসেন (২৫), ৭। মোঃ পাপ্পু (৩৫), ৮। মোঃ ইব্রাহিম শেখ (২৯), ৯। ফেকু (৩০), ১০। মোঃ সাগর সরকার (২৫), ১১। মোঃ সুজন (২২), ১২। মোঃ আনোয়ার হোসেন (৩৫), ১৩। মোঃ ইশাকুল ইসলাম জিসান (২৪), ১৪। মোঃ আবব্রাহাম হোসেন আবির (২১) ১৫। মোঃ আবুল হোসেন (৩৫) , ১৬। মোঃ আবুল হোসেন (২৬) ও ১৭। আব্দুল গাফফার (৪৫)।
অন্যদিকে উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রনি আকন্দ (২৯), ২। আকাশ (২২), ৩। মোঃ জাকির (৪০), ৪। মোঃ বিল্লাল হোসেন (২৬), ৫। মোঃ ইউসুফ (৩০), ৬। মোঃ তানজিল খান (২৫), ৭। সাফিন বিন সাত্তার (২৩), ৮।মোঃ গোলাম কিবরিয়া (২৬), ৯। মোঃ নয়ন সরদার (২৩), ১০। মোঃ জনি (৩২), ১১। মোঃ মোখছেদুল মমিন (২৭), ১২। মোঃ তাজিম মিয়া (২২), ১৩। মোঃ জয়নাল আবেদীন (২৮) ও ১৪। মোঃ রনি গাজী (২৬)।
উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments