বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ ৩ জুলাই রবিবার প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এবছর গ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৯হাজার ৯শ’৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪হাজার ২শ’৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১৪.৩০%। গ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৯শ’ ৩০টি। পরীক্ষার বিস্তারিত ফলাফল ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে উট এঅ ˂ৎড়ষষ হড়˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে ংবহফ করে ফিরতি ঝগঝ-এ ফলাফল জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ১১০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদেরকে আগামী ০৬ জুলাই ২০২২ বিকাল ৩টা থেকে ২১ জুলাই ২০২২ বিকাল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ৬ জুলাই ২০২২ থেকে ২১ জুলাই ২০২২ তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ০৬ জুলাই ২০২২ থেকে ২১ জুলাই ২০২২ তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
উল্লেখ্য, গত ০৩ জুন ২০২২ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments