মামলা ৭০টি
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ০২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০১ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি পুরাতন ক্যামেরা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ডিএমপির যাত্রাবাড়ী ও গুলশান থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শনিবার ১ আগস্ট যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জনকে গ্রেফতার করে। তারা হলেন মোঃ খোকন, মোঃ আলী হাসান, ইসমাইল ওরফে কালু, মোঃ সাব্বির হোসেন, মোঃ ইউসুফ গাজী, মোঃ সাইফুল উদ্দিন, মোঃ শরীফ, মোঃ রাকিব হাসান বাবু, মোঃ জাবেদ, মোঃ জাকির, শাহিন বাবু, মিজান মৃধা, মোঃ সিরাজ উদ্দিন হিমেল, জোমা বেগম, ইয়াসিন আরাফাত রাফি, শাহিন মিয়া, ইয়াছিন, আরিফ, নাসির, হাসান উল্লাহ কালু, মোঃ পলক, মোঃ সবুজ ও মোঃ সাদ্দাম।
অপরদিকে একই দিনে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে। তারা হলেন পলাশ চৌধুরী, জাহিদ শেখ, মোঃ পারভেজ, মোঃ শরিফ, জসীম উদ্দিন, মোঃ সিয়াম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ তোফাজ্জল, মোঃ হানিফ, মোঃ সামিউল, ইউনুস আলী, মোঃ ওমর ফারুক, মোঃ কামাল হাওলাদার ও মোঃ জাফর আহম্মেদ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৬ জন, লালবাগ বিভাগ ক ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ নকল শলাকা ও সিগারেট জব্দ করেছে প্রশাসন। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রুবেল মিয়া (৩২)।শাহজাহানপুর থানা সূত্রে জানা ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবা ...
সব মন্তব্য
No Comments