সিলেট অফিস: সিলেটে অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও সিলেটবাংলানিউজডটকম এর সম্পাদক মো. কামাল আহমদ জন্মদিনে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ছিলো তার জন্মদিন।
এ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে রাত সাড়ে ৮টায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ক্লাব সদস্য জাবেদ আহমেদের সৌজন্যে আয়োজন করা হয় কেক কাটা অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিরেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো: গোলজার আহমদ, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল হাসিব, ক্লাব সদস্য ফাহাদ মারুফ, মো: আলমগীর আলম, আব্দুল হান্নান, সৈয়দ রাসেল ও অফিস সহকারী সজল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, মোঃ কামাল আহমদ সাংবাদিকতার পাশাপাশি একজন অভিজ্ঞ আয়কর আইনজীবী। তিনি এক পুত্র সন্তানের জনক।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments