গত ২৪ ঘণ্টায় হামে ৩ জনের মৃত্যু

হামে মোট মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে

প্রকাশ : 09 Sep 2026
হামে মোট মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।


নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১,১১৯ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং নিশ্চিত হামে ১ জনসহ মোট মৃত্যু ৩ জন। জেলাভিত্তিক হিসাবে মৃত্যুর মধ্যে ময়মনসিংহে ১ জন, নেত্রকোনায় ১ জন ও ঢাকায় ১ জন রয়েছেন।


প্রাপ্ত তথ্যে আরও জানানো হয়, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে। একই সময়ে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯০৪ জন।


এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন। একই সময়ে সন্দেহজনক হাম জনিত কারণে মোট মৃত্যু হয়েছে ৯০২ জনের এবং নিশ্চিত হাম জনিত কারণে মোট মৃত্যু হয়েছে ১০০ জনের।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং জ্বর ও র‍্যাশসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

;