আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভাব্য ১ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে হাজার হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, রেল পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং সুনামি ও আফটারশকের সতর্কতা জারি করা হয়েছে।
জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে সংঘটিত হয়। টোকিও থেকে প্রায় ৮৬৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কুমামোতোর পশ্চিম উপকূলের আরিয়াকে উপসাগরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্পটি জাপানের নিজস্ব স্কেলে সর্বোচ্চ ৭ মাত্রার কম্পন হিসেবে পরিমাপ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, কুমামোতো দুর্গে ধুলোর মেঘ উঠছে এবং পাথরের দেয়াল ধসে পড়ছে।
এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত তথ্য জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
সব মন্তব্য
No Comments