পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পিরোজপুর অফিস : পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার নির্বাচনকালীন নিরাপত্তা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সাংবাদিকদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজের নানা কষ্ট ও দুর্যোগ তুলে ধরেন; তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সংবাদ সংগ্রহে বাধা বা হুমকি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, যায়যায় দিন-এর স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি ও দ্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদারসহ এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠ পর্যায়ের নিরাপত্তা, নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি, কিশোর অপরাধ দমন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ সম্পর্কে মতামত প্রদান করেন এবং পুলিশ সুপার এসব পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments