আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলা পাকহানাদার মুক্ত দিবস ও সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে। শুক্রবার সকালে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এতে উপজেলা জাতীয় পার্টি, পৌর জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় সওদাগরপট্টিস্থ জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর জাতীয় পার্টির আহবায়ক মো. আব্দুল আলীমের সঞ্চালনায় এবং সদস্য সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সংবিধানকে রক্ষা ও মর্যাদা দিতে সকলকে সচেতন ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।
আলোচনা সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments