নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন যাবত অনাবাদি রয়েছে ৭৫ শতাংশ চাষী জমি। দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের কারণে এ জমি অনাবাদী থাকার পাশাপাশি ক্ষেতেই নষ্ট হচ্ছে হালচাষের পাওরট্রিলার। এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ একাধিকবার এনিয়ে শালিসি বৈঠক করলেও বিরোধের কোন সুরাহা হয়নি।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা যায় নারান্দিয়া ইউনিয়নের গ্রামের রুপন শেখ ও তার পরিবারের সাথে প্রতিবেশী আব্দুল কাদির ও তার পরিবারের জমিজমা সংক্রান্ত দ্বন্ধ চলে আসছিল। দুই পরিবার একই বাড়ির বাসিন্দা হওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে।
এবিষয়ে রুপন শেখ জানায় পূর্বপুরুষ থেকে এই জমিগুলো চাষাবাদ করে আসছি এবং আমাদের কাছে দলিল ও আছে। কিন্তু হঠাৎ করে আব্দুল কাদির তার লোকজন নিয়ে জমিতে নামতে বাঁধা দেয়। এবং আমাকে প্রায়ই প্রাণনাশের হুমকি দেয়। আমার বাড়িতে যাওয়ার রাস্তা তাদের উঠান দিয়ে হওয়ায় রাস্তা আটকে দেয় এবং আমাকে অনেক দুর দিয়ে ঘুরে বাড়িতে প্রবেশ করতে হয়।
এখন মামলা করলে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে আমাকে হুমকি দিচ্ছে। তাই আমি অপারগ হয়ে পূর্বধলা থানায় সাধারণ ডাইরি করেছি। আমি আমার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।
এবিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ নূরুল আলম জানান " আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে অভিযুক্ত আব্দুল কাদির অভিযোগ অস্বীকার করে বলেন রূপন মিয়াদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত ঝামেলা রয়েছে।কিন্তু তাকে প্রাণনাশের হুমকি কিংবা রাস্তা আটকানোর মত ঘটনা ঘটেনি।
তবে তাদেরকে জমিতে কেন চাষাবাদ করতে দেওয়া হয়নি? আদালত কর্তৃক কোন এবিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেন নি।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments