ডেস্ক রিপোর্ট: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হলেও বেলুনগুলো সরিয়ে নেওয়ার পর সকালেই চলাচল স্বাভাবিক হয়।
রোববার ২৮ জুন সকালে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষে জানানোর পর নিরাপত্তার স্বার্থে ওই অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
এরপর ডিএমটিসিএলের কারিগরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেলুনগুলো অপসারণ করে। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, তারে আটকে থাকা বেলুন সরাতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। বেলুন অপসারণ ও পুরো লাইন নিরাপদ ঘোষণার পর সকাল ৭টার দিকেই মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়। যাত্রী চলাচল শুরু হওয়ার আগেই সমস্যার সমাধান হওয়ায় যাত্রী ভোগান্তি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেল ১৫০০ ভোল্ট ডিসি ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে চলে। উচ্চ ভোল্টেজের তারে গ্যাস বেলুন, ঘুড়ি, ফানুস বা কাপড় আটকে গেলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ কারণে তারে কিছু আটকে গেলেই নিরাপত্তার স্বার্থে ওই অংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অপসারণ করা হয়। এর আগে চলতি বছরের ১৪ এপ্রিল কারওয়ান বাজার এলাকায় এবং গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ঘুড়ি ও ফানুস আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছিল।
ডিএমটিসিএল বারবার অনুরোধ জানিয়েছে, মেট্রোরেল লাইনের এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ জাতীয় উড়ন্ত বস্তু না ওড়াতে। সংস্থাটি জানায়, কেউ ইচ্ছাকৃতভাবে বা অবহেলায় এমন ঘটনা ঘটালে প্রচলিত আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মেট্রোরেল কর্তৃপক্ষ বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার পথে প্রতিদিন প্রায় সাড়ে ৩ লাখ যাত্রী পরিবহন করছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments