স্টাফ রিপোর্টার: জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ মাসুম এবং ২। মোঃ ফাহিম খান।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কতিপয় দুর্বৃত্ত জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতাল প্রেরণ করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই প্রেক্ষিতে রবিবার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় বর্ণিত দুই ব্যক্তিকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments