বেনাপোল প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রয়েছে। আজ বৃহস্প্রতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে, পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। তিনি জানান, সকাল থেকে এ পর্যন্ত ২১২ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৭০ ট্রাক পণ্য।
বাণিজ্যিক স্বার্থ ও জাতীয় অর্থনীতির স্বার্থে বন্দর সচল রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বন্দর শ্রমিকরা বেনাপোল বাজারে বিক্ষোভ মিছিল করেন।
তারা বলেন, আমরা শ্রমিক। বন্দরের কার্যক্রম বন্ধ হলে আমাদের জীবন-জীবিকা বন্ধ হয়ে যাবে। তাই বন্দর সচল রাখার দাবিতে আমাদের এই বিক্ষোভ।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি থাকলেও দু-দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রয়েছে। তাদের এ কর্মসূচিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি।
৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদ আলী বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যেও বেনাপোল স্থলবন্দরে সকল কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। বন্দর শ্রমিকরা তাদের কাজ করছেন এবং বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments