স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীর স্থান হবে না। ঢাকা-৫ আসনে যত বড় চাঁদাবাজ ও সন্ত্রাসী হোক না কেন নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে। ’
আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাই ঢাকা-৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না।
এসময় তিনি রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বাদল সরদার, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহতেশাম উদ্দিন নকীব, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল মোল্লা, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদ, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments