কুমিল্লা অফিস: মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কুমিল্লা জেলা কমিটি (বিএমজিটিএ)।
শনিবার (৯ জানুয়ারি) সকালে কুমিল্লা হাই স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত কুমিল্লা জেলা কমিটির সম্মেলন থেকে এ দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ।
সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ। এতে
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ফিরোজ আলম।
সভায় মোঃ হারুন অর রশিদ বলেন আসন্ন ঈদুল ফিতরের পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয় ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুস সাকুর, মোহাম্মদ আলী, মেহেদী হাসান সরকার,কামরুন্নাহার প্রমুখ।
আলোচনা সভায় সকলের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে মোঃ গোলাম মোস্তফা সভাপতি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ইরফানুল হক ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বিএমজিটিএ এর কুমিল্লা জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments