অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২ জন। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জনে অপরিবর্তিত রয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত জেলার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ফলে এক দিনে দুই হাসপাতালে নতুন রোগী যুক্ত হয়েছেন ৩৩ জন।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। দুই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ৪৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এদিকে, ৩০ আগস্টের প্রতিবেদনে ফরিদপুর জেলার ২১ জন এবং অন্যান্য জেলার ১২ জনসহ মোট ৩৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসার তথ্য উল্লেখ করা হয়েছে।
এর আগে ২৯ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৫৯ জন হাম রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এক দিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে ৫ হাজার ৯২ জনে দাঁড়িয়েছে। হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভও বাড়ছে। স্থানীয় কয়েকজন অভিভাবকের অভিযোগ, শিশুদের হাম থেকে সুরক্ষায় টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিন দিন আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। দ্রুত টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি আক্রান্ত শিশুদের চিকিৎসায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।”
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৩ জন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে ঢাক ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে দ্রুত পরিবর্তনশীল জনমিতিক বাস্তবতায় বয়স্ক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এখন থেকেই কার্যকর প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ ...
ডেস্ক রিপোর্ট: দশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭০ জন হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপ ...
ডেস্ক রিপোর্ট: দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ...
সব মন্তব্য
No Comments