আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার তাতালপুর বাজার এলাকায় ১০ জুন সোমবার রাত সোয়া ১২টার দিকে একটি ইজিবাইকে রক্ষিত ৪৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মোঃ নাসির হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক কারবারি মোঃ নাসির হোসেন নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিক চাঁদপাড়া গ্রামের জনৈক আবজাল হোসেনের ছেলে।
অভিযান দল সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আবু ছোফিয়ান তরফদার, কং অনিক মল্লিক, আসাদুজ্জামান, আনিসুর রহমান, মোঃ রাসেল মাহমুদ ও পারভেজ হাসান সোমবার গভীর রাতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের তাতালপুর বাজারের পশ্চিম পার্শ্বে কাশেম স্টোর দোকানের সম্মুখে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ক্রয় ও বিক্রয় কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ইজিবাইকে তল্লাশী চালায়। এসময় ইজিবাইকের চালক ও মাদক কারবারি মোঃ নাসির হোসেনকে আটক করা হয়। পরে ওই ইজিবাইক থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি দুই কাটুনে এসি ব্ল্যাক ও ম্যাজিক মোমেন্টস ভোটকার ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে ধৃত মাদক কারবারি নাসির হোসেনকে শেরপুর সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments