গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
ডেস্ক রিপোর্ট: প্রতিমন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা আইডি থেকে উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট দিয়ে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে জানিয়েছে তার দপ্তর।
শুক্রবার (১৯ জুন) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করছে। এসব পোস্টের দায়ভার প্রতিমন্ত্রীর নয়। এটি তার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে প্রতিমন্ত্রীর আইডি থেকে কোনো পোস্ট দেখলে তা বিশ্বাস না করতে এবং বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে আইডি পুনরুদ্ধারের কাজ চলছে। পুনরুদ্ধার সম্পন্ন হলেই তিনি আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করবেন।
প্রতিমন্ত্রীর দপ্তর থেকে গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানানো হয়। কোনো ধরনের উসকানিমূলক কনটেন্ট শেয়ার না করতে এবং সাইবার নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments