ডেস্ক রিপোর্ট: প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি ট্রপিকাল হোমস লিমিটেড। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি সই হয়।
এ অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা প্রিমিয়াম রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করবেন। এছাড়া ব্যাংকের সম্মানিত গ্রাহকদের জন্য বিশেষ প্রিভিলেজ, ভ্যালু-অ্যাডেড সার্ভিস এবং কাস্টমাইজড অফারের ব্যবস্থা থাকবে, যা ট্রপিকাল হোমসে সম্পত্তি মালিকানা অর্জনকে আরও সহজলভ্য ও লাভজনক করে তুলবে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ এবং ট্রপিকাল হোমস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং এম হক ফয়সল। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কার্ড ও রিটেইল অ্যাসেট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোয়ারদার তানভীর ফয়সাল এবং ট্রপিকাল হোমসের জেনারেল ম্যানেজার, সেলস মোহাম্মদ রাকিব হোসেন।
এই চুক্তি প্রায়োরিটি গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানে প্রইম ব্যাংকের প্রতিশ্রুতির পতিফলন, যা তাদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতা বাড়াবে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments