স্টাফ রিপোর্টার: টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। সড়ক-অলিগলিতে হাঁটুপানি, প্রধান সড়কে যানজট আর গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭৬ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টি ৯৭ মিলিমিটার, যা চলতি মাসে সর্বোচ্চ।
সকাল থেকে টানা বৃষ্টিতে বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়া, কালশী, ফার্মগেট, গ্রিন রোড, বাড্ডা, মতিঝিলসহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি জমায় যানচলাচল ধীর হয়ে পড়েছে এবং দীর্ঘ যানজট তৈরি হয়েছে। মিরপুর-১০ থেকে মিরপুর-১৩ সড়কে পানি ঢুকে পড়ায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় পানি ওঠায় অনেক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে মাঝপথে আটকে পড়ে।
জলাবদ্ধতার কারণে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রভাব পড়েছে। মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পূর্বনির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন দেশের অনেক এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
ভুক্তভোগীরা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা দুর্বল ও খোঁড়াখুঁড়ির কারণে ড্রেনের মুখে ময়লা-আবর্জনা জমে পানি দ্রুত সরতে পারছে না। ফুটপাত তলিয়ে যাওয়ায় পথচারীরা প্রধান সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। চলন্ত যানবাহনের ঢেউয়ে ভিজে যাচ্ছেন তারা।
এদিকে বৃষ্টির মাঝেও মেট্রোরেল স্বাভাবিকভাবে চলেছে। সচিবালয় ও মতিঝিল স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। তবে সড়কে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল তেমন একটা দেখা যায়নি।
উল্লেখ্য, গত ১২ জুন শুক্রবার মাত্র ২ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিতেই ঢাকার ফার্মগেট, গ্রিন রোড, কারওয়ান বাজার, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা ডুবে গিয়েছিল। নগরবাসীর অভিযোগ, প্রতি বছর জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেওয়া হলেও সামান্য বৃষ্টিতেই একই পরিস্থিতি তৈরি হয়।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments