সৌদিতে মারা গেছেন ৫৪ বাংলাদেশি
স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার (১৯ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ অফিস জানায়, ১৫২টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫৬ হাজার ২৬৯ জন হাজি রয়েছেন।
এয়ারলাইন্সভিত্তিক হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৬টি ফ্লাইটে ২৬ হাজার ৮৬৮ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ৪ হাজার ৩ জন হাজি দেশে ফিরেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাকি হাজিরা নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারীসহ মোট ৫৪ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে। তবে মিনা, আরাফাত বা মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এবারের হজে ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৫ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন। সৌদি সরকারের মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ২৪৯ জন বাংলাদেশি হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে। এছাড়া মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে ২৮ হাজার ১৯৮ জন হাজি বিভিন্ন তথ্য ও সেবা নিয়েছেন।
চলতি বছর ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রা শুরু হয়। প্রাক-হজ ফ্লাইট শেষ হয় ২১ মে। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্যমতে, এবার বাংলাদেশের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল। এখন পর্যন্ত কোটার প্রায় ৭৭ শতাংশ হাজি দেশে ফিরে এসেছেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, সব হাজি সুস্থভাবে দেশে ফিরে আসা পর্যন্ত সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments