ডেস্ক রিপোর্ট: ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই—উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মডেল দুটি উদ্বোধন করা হয়। নগর এলাকায় দৈনন্দিন যাতায়াতের কথা বিবেচনায় রেখে বাইক দুটি তৈরি করা হয়েছে। কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে তৈরি রিভো সি৩৫ -এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ ও রিভো সি৩৫-ওয়াই পাওয়া যাবে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকায়।
রিভো বাংলাদেশের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে বাইক দুটি প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস)-এর চার্জের শতাংশ প্রদর্শনের সুবিধা রয়েছে, যা চালককে ব্যাটারির অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেয়। এছাড়া রয়েছে ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লে, যেখানে প্রয়োজনীয় রাইডিং তথ্য দেখা যায়।
"রাইড ডিফারেন্ট" প্রতিপাদ্যে উন্মোচিত রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই-এ “মেকা” (Mecha) অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি ব্যবহার করা হয়েছে। মডেল দুটি জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রীন এবং গ্লো রেড —এই চারটি রঙে পাওয়া যাবে।
উভয় মডেলে ৭২ ভোল্ট ৩৫ এম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারি এবং উচ্চ-দক্ষতার পাওয়ারট্রেইন ব্যবহার করা হয়েছে। রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার, আর রিভো সি৩৫-ওয়াই-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। প্রতিষ্ঠানটির দাবি, বাইক দুটি নগর যাতায়াতের জন্য পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মি. ভেন নি বলেন, "রিভো উদ্ভাবনী প্রকৌশলকে এমন স্মার্ট, শূন্য-নির্গমন প্রযুক্তিতে রূপ দিয়েছে, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের প্রতিদিনের যাতায়াতের প্রয়োজন মেটাতে সহায়তা করে।"
নতুন মডেল দুটি বাজারে আনা উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে রিভো বাংলাদেশ। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট এবং একটি কীরিং। রিভো সি৩৫-ওয়াই কিনলে পাওয়া যাবে একটি হেলমেট, একটি টি-শার্ট এবং একটি কীরিং।
মডেল দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুমোদিত শোরুমে পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বনশ্রীতে যাত্রা শুরু করেছে মেগা বুকশপ ও ডিপার্টমেন্টাল স্টোর ‘তিলোত্তমা’। বইপ্রেমী, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেশি-বিদেশি লেখকদের বই, আধুনিক শিক্ষা উপকরণ ও কসমেটিকস নিয়ে গ ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান বুরো বাংলাদেশের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এই চুক্তির আওতায় বুরো বাংলাদেশকে উন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ৮ আগস্ট শুক্রবার দুপুর ১টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিট ...
সব মন্তব্য
No Comments