জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মীর মোশাররফ হোসেন হল ছাত্রলীগ এবং মওলানা ভাসানী হল ছাত্রলীগের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থীরা ভাসানী হলের আওতাধীন খাবারের দোকান ভাংচুর করে এবং দোকানের সামনে থাকা লাইট ভেঙে ভীতিকর পরিস্থিতি সৃষ্টিকরে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ফুটবল খেলা চলাকালে মাঠে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মীর মোশাররফ হোসেন হলের
আবাসিক শিক্ষার্থী খালিদ হোসেনসহ কয়েকজন কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলছিলো। এসময় ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী কাপালি মাঠের মধ্যে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলো। তাকে কয়েকবারসরে যেতে বললেও তিনি সরেননি। পরে খেলা চলাকালে বলের পিছে ছুটতে গিয়ে খালিদ কাপালির গায়ের উপরে পড়েন। এ সময় কাপালি খালিদকে চড় মারেন।
পরে সেখানে ভাসানী হলের নিবিড়, সাজ ও হিমু উপস্থিত হন। তারা খালিদকে জোর পূর্বক বাইকে তুলে হলে নিয়ে যেতে চায়।এ সময় মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী সজীব এসে বাধা দিলে ধাক্কাধাক্কি শুরু হয়। কিছুক্ষণ পর দুই হলের সিনিয়ররা এসে বিষয়টা মিটমাট করেন।
এ ঘটনার জেরে মীর মোশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মীরা রড ও লাঠিসোটা নিয়ে ভাসানী চত্বরে এসে দোকানপাট ভাংচুর করে। এসময় ভর্তিচ্ছু এবং সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, "যেহেতু এটা ছাত্রলীগের রাজনৈতিক সমস্যা তাই এটা তারা নিজেরাই সমাধান করতে চেয়েছে। এখনো আমরা অভিযোগপত্র না পাওয়ায় কোনো পদক্ষেপ নিতে পারছি না। পরিস্থিতির অবনতি হলে প্রশাসন হস্তক্ষেপ করবে।"
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments