নেত্রকোনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ আসনে ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও খেলাফত মজলিশের সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী এবং জামায়াতে ইসলামীর নেতা আবুল হাশেম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানা গেছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এবারের নির্বাচনে নেত্রকোনা জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ২২২ জন, নারী ভোটার ১০ লাখ ৭ হাজার ৪৬৯ জন এবং হিজড়া ভোটার ৪০ জন।
তিনি আরও জানান, জেলায় মোট ৬৭৬টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৮৪৩টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments