স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপের চার জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-২।
রবিবার (২০ জুলাই) সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া) খান আসিফ তপু গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাং সদস্য ১) তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ২) ইমন (২০), ৩) ফজলে রাব্বি (১৯) ও ৪) মোঃ রোমান (২০)।
এসময় উদ্ধার করা হয় ০১টি সামুরাই (দেশীয় অস্ত্র) ও ০২ টি মোবাইল।
রাজধানীর মোহাম্মদপুর সহ র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পরছে। র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া হতে তথ্য পায় র্যাব। ফলশ্রতিতে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। শনিবার ( ১৯ জুলাই ) গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে মোহাম্মদপুর থানা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে র্যাব-২ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মাদিয়া হাউজিং এলাকা হতে চার জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রপ’ এর সদস্য। তারা প্রকাশ্য দিবালোকে ও রাতের অন্ধকারে সাধারণ জনগণকে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র জোর করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে র্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments