স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্য সচিব জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে আমদানিকারক ও পরিশোধনকারীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল লিটারে ১০ টাকা বাড়ানোর। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশও ছিল ১০ টাকা বাড়ানোর পক্ষে। তবে পরিস্থিতি বিবেচনা করে সরকার ৫ টাকা সমন্বয় করেছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম আপাতত অপরিবর্তিত থাকবে। নতুন এই দর আজ থেকেই কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছিল। তখন লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়। সেই হিসাবে চার মাসের ব্যবধানে দুই দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৯ টাকা।
নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।
ডেস্ক রিপোর্ট: প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। দেশজুড়ে এপেক্সের ৫০০টির বেশি ...
স্টাফ রিপোর্টার: উপসাগরীয় আরব দেশগুলোতে তেলের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা এবং শর্ত মানলে এক সপ্তাহের মধ্যে ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে নেমেছে ...
স্টাফ রিপোর্টার: মিল্কভিটার পরে এবার বেসরকারি কোম্পানিগুলোও প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত ...
স্টাফ রিপোর্টার: দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা ...
সব মন্তব্য
No Comments