জাতীয় নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বদ্বী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে তাদের নির্ধারিত প্রতীক তুলে দেওয়া হয়। জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ৪৮ জন বৈধ প্রার্থীর মধ্যে এদিন প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।
প্রতীক বরাদ্দ পাওয়া আলোচিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ইকবাল চৌধুরী পেয়েছেন ‘কলার ছড়া’ প্রতীক এবং কামরুজ্জামান মামুন পেয়েছেন ‘ঘোড়া’ প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার পছন্দের ‘হাঁস’ প্রতীক এবং এন.এস. তরুণ দে ‘কলার ছড়া’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ‘ফুটবল’ প্রতীক। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরাও নিজ নিজ দলীয় প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শানিয়াজ্জামানসহ প্রশাসন ও নির্বাচন সংশিøষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মতে, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা আরও প্রাণবন্ত ও গতিশীল হয়ে উঠবে।
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
সব মন্তব্য
No Comments