রংপুর অফিস: পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের জন্য সরকার কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনকল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। তিস্তা মহাপরিকল্পনায় তিস্তা পাড়ের জনগণ যেন সর্বোচ্চ সুফল পায় সেজন্য চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।
শুক্রবার ( ১৯ জুন ) লালমনিরহাটে তিস্তা নদী পরিদর্শন ও মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, আগে দেশ এবং জনগণ যেন সর্বাধিক উপকৃত হয় সেজন্য সকল পরীক্ষা-নিরীক্ষা করে সরকার প্রকল্পের কাজ আরম্ভ করতে চায়। তিনি বলেন, তিস্তা অববাহিকার জনগণ যাতে দীর্ঘমেয়াদি সুফল পায় সেজন্য সরকার সর্বোচ্চ সতর্কতার সাথে প্রকল্পটি নিয়ে কাজ করছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শুধু কথায় নয় কাজে বিশ্বাস করে। ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননকে পুনরুজ্জীবিত করা হয়েছে। আগামী ৫ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে বলে তিনি জানান।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে সরকার সহসাই প্রকল্পটি একনেকে অনুমোদন দেবে। তিনি বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েছি। প্রয়োজনে তিস্তা প্রকল্পও নিজস্ব অর্থায়নে করার আশ্বাস দেন তিনি।
এসময় মন্ত্রী ও সফরসঙ্গীবৃন্দ নীলফামারী জেলার চাঁদের হাট, কচুকাটা, টেংগন নদী, জলঢাকা ও দেওনাই এবং চাড়ালকাটা নদী, রাজারহাট, ধানজাই, ও তিস্তা প্রধান সেচ খাল পরিদর্শন করেন।
পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লা, অতিরিক্ত মহাপরিচালক মোঃ রুহুল আমিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments