স্টাফ রিপোর্টার: আজ ( ০৮ জানুয়ারি ) সকালে বিজিবি'র ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর উদ্যোগে রাজধানীর ঢাকার গাবতলীতে উত্তর সিটি কর্পোরেশনের কাঁচাবাজার এলাকায় ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসেন সহ বিজিবির বিভিন্ন পদবীর সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর পক্ষ থেকে ৩০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments