দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদীপুর গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে পাপ্পু (৩০) তার ভাড়া চালিত স্টিয়ারিং গাড়ি নিয়ে যাওয়ার পথে পার্শ্ববতী কল্যাণপুর এলাকার মহাব্বত (৪২) এর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে কল্যাণপুর এলাকা থেকে মহাব্বত, ছপের ও মোকলেচের নেতৃত্বে ৫০-৬০ জন লোক লাঠি শোটাসহ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাদীপুর গ্রামে হামলা চালায়। এসময় তারা এলাকায় গিয়ে ভয়-ভীতি সৃষ্টি করতে এক রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে সাদীপুর গ্রামের নারী-পুরুষ সংগবদ্ধ হয়ে হামলকারীদের মুখোমুখি হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবর্ষণের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোকজন সাদীপুর গ্রামে এসে এক রাউন্ড গুলি ছুড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments