স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার, ২২ জুন ২০২৬ রাত ৯টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪, যা তুলনামূলকভাবে হালকা মাত্রার ভূমিকম্প।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এ কারণে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে কিছু এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে বহুতল ভবন থেকে দ্রুত নিচে নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্প টের পাওয়ার কথা জানিয়েছেন। ভূমিকম্পের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সতর্কতামূলক পোস্ট দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত। এ সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নামার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি জুন মাসেই এর আগে ১১ জুন দেশের কয়েকটি জেলায় ৪.৫ মাত্রার এবং ৭ জুন ভুটানে ৫.৬ মাত্রার ভূমিকম্পের প্রভাবে ঢাকায় কম্পন অনুভূত হয়েছিল। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments