রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে কৌশলে ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাতের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার মোন্নাপাড়া গ্রামের মিহির উদ্দীনের ছেলে আজল হক (৫৭),একই জেলার চন্ডিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে কামরুল ইসলাম হিরু (২৫) ও একই জেলার বিশ^নাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ শাকিল (২৩)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে প্রতিবন্ধী ভাতা-ভোগীদের রক্ষিত ভাতার অর্থ আত্মসাৎ করার ঘটনায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি চৌকস দল আমরা ব্যাপকভাবে তদন্ত করতে থাকে। তিনি বলেন, সংঘবদ্ধ চক্রের সদস্যরা নিজেদের সমাজসেবা অধিদপ্তরের লোক পরিচয় দিয়ে প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে অ্যাপের যোগাযোগ স্থাপন করেন। যোগাযোগ করার এক পর্যায়ে ঐ প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে কৌশলে বিকাশ অথবা নগদের ওটিপি কোড সংগ্রহ করে নেন এবং প্রতিবন্ধীদের বিকাশ অথবা নগন একাউন্টটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেন। এরপর ডিজিটাল প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধীদের ভাতার টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। দীর্ঘদিন যাবৎ এই প্রতারক চক্রটি প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করেছেন।
প্রতিবন্ধীদের ভাতাভোগীদের অর্থ আত্মসাতের ঘটনায় ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি চৌক দল গাইবন্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আজল হক (৫৭) , কামরুল ইসলাম হিরু (২৫) ও মোহাম্মদ শাকিল (২৩) কে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করে পুলিশ।
এ ঘটনায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments