অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ যৌথ অভিযানে, একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ২৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদীয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাংবাদিক পরিচয়দানকারী (ভুয়া) মো. জহির মোল্লা (৩৬), পিতা—মো. লতিফ মোল্লা, সাং—বসুনরসিংহদীয়া, ফরিদপুরকে তার নিজ বাড়ি থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আটক করা হয়।
অভিযোগ রয়েছে, আটককৃত জহির মোল্লা অনলাইনে ‘বঙ্গ টিভি’ ও ‘দৈনিক কৃষাণী কণ্ঠ’ নামে দুটি অনিবন্ধিত ফেসবুক পেজ পরিচালনা করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিতে জড়িত ছিলেন। তিনি মোটরসাইকেলের সামনে ‘সাংবাদিক’ স্টিকার ব্যবহার করে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের কারণে কানাইপুর এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চরম আতঙ্ক বিরাজ করছিল। সন্ত্রাসীদের হুমকির মুখে কেউ প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পায়নি। সেনাবাহিনীর এই অভিযানের পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তি কানাইপুর ইউনিয়নে পরিচিত ‘খাজা বাহিনী’র একজন ক্যাডার হিসেবেও পরিচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় তাকে দীর্ঘদিন ধরে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল।
ক্যাপ্টেন মো: আজমাইন আবরারের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ যৌথ অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও আটক আসামিকে আইনগত প্রক্রিয়ায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেনাবাহিনী জানিয়েছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ জনগণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
সব মন্তব্য
No Comments