স্টাফ রিপোর্টার: বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আজ চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সঙ্গে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে চারটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে সই করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এই চার সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়, গণমাধ্যমে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম নিয়ে যৌথ গবেষণা, প্রযুক্তি ব্যবহার এবং সম্প্রচার খাতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে।
তথ্য মন্ত্রণালয় জানায়, এই সমঝোতা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যোগ দিতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী আগামীকাল ২৬ জুন রাতে প্রতিনিধি দলসহ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments