আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষে ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর প্রামানিকপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সংঘর্ষে আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এরা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ফিলিপনগর গ্রামের মৃত আলিম প্রামানিকের ছেলে সোহেল ও একই গ্রামের মৃত ওয়াসেদ আলীর ছেলে তৌফিকুলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে কয়েক মাস আগে তৌফিকুলের ভাই আসাদুল (৩৮) প্রতিপক্ষ সোহেলকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে আবারও উত্তেজনা ছড়ায়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তৌফিকুলের ছেলে রাসেল (৩৫) ও তার ভাই আসাদুল (৩৭) মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারে একটি মিষ্টির দোকানে গেলে সোহেলের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ৩ জন আহত হলে রাসেল ও আসাদুল কে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা আহত হয়েছে। পরে তৌফিকুলের লোকজন পাল্টা ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত রাসেল ও আসাদুলকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছে এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments