নেত্রকোনা প্রতিনিধিঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৮ দফা দাবির পক্ষে অবস্থান ধর্মঘট পালন করেছেন নেত্রকোনায় কর্মরত নার্স ও মিডওয়াইফারি সদস্যরা। এই কর্মসূচিতে যোগ দেন নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও।
বুধবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন বিএনএ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, সহসভাপতি হান্না বর্মন এবং নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর সুবর্ণা আচার্যসহ স্থানীয় নার্সিং নেতৃবৃন্দ।
বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে যুক্ত করার প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি নার্সিং পেশার স্বাধীন কাঠামো ও উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি তারা তাদের পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট ৮ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।
হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, “দাবি মেনে না নেওয়া হলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
এ সময় আধুনিক সদর হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফারি সদস্যসহ নার্সিং ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অবস্থান ধর্মঘটে অংশ নেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments