মোঃ সাইফুল্লাহ, সাভার :ঢাকার সাভারে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ ১৪ জানুয়ারি সাভারে কলমার অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম,সহ সভাপতি সাভার থানা বিএনপি ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমির শিরালী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাজী মোঃ জয়নাল।আরো উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও মেম্বার হাজী মোঃ মনিরুল হক, মোঃ শহিদুল ইসলাম শহীদ,সাবেক সাধারণ সম্পাদক সাভার থানা যুবদল।
দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন বিরুলিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন বেহেস্ত বাসী হয় তার জন্য আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। সভাপতির বক্তব্যে আমীর শিরালী বলেন,বেগম খালেদা জিয়া একজন মানব দরদী দেশনেত্রী ছিলেন। তার আত্মার মাগফেরাত কামনায় আমি আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি। মহান আল্লাহ তাকে যেন বেহেস্ত বাসী করেন। মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের রাজনীতির জন্য অনুপ্রেরণা। তিনি ছিলেন সাবেক সফল একজন প্রধানমন্ত্রী। আমি তার রুহের মাগফেরাত কামনা করি। মোঃ আনোয়ার হোসেন বলেন, আপনারা জানেন ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে বলা হলে তিনি তখন বলেন, দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই। তিনি তার সারা জীবনের রাজনীতিতে দেশের মানুষের জন্য জীবনের স্বাদ আহ্লাদ উৎসর্গ করেছেন। সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। আপনারা সবাই খাস দিলে তার জন্য দোয়া করবেন।অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। উপস্থিত সকলকে তবারক বিতরণের মধ্য দিয়েই দোয়া মাহফিলটি শেষ হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments