পিরোজপুর অফিস : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় পিরোজপুরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সদগয়ে জারিয়া হিসেবে ছাগল বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় পর্যায়ক্রমে ছাগল বিতরণ করা হয়। অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলামিন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। দক্ষিণ জীবগ্রাম (বাবলা) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফরাজি বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং গাজীপুর নেছারিয়া এতিমখানায় সদগয়ে জারিয়া হিসেবে ছাগল প্রদান করা হয়। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments