রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম তৃতীয় বারের মত বিনা প্রতিদ্বন্ধিতায় বানারীপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৪ আগস্ট রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমকে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি নির্বাচিত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদাধিকার বলে ম্যানেজিং কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক,অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ,রেজাউর হাসান হিরণ,এনায়েত হোসেন মোল্লা ও ফিরোজ আলম,সংরক্ষিত নারী অভিভাবক সদস্য ইসরাত জাহান মুন্নী,শিক্ষক প্রতিনিধি সদস্য বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন ও জসিম উদ্দিন আকন এবং নারী শিক্ষক প্রতিনিধি সদস্য জ্যো¯œা খানম। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম । এদিকে সংসদ সদস্য মো. শাহে আলম তৃতীয় বারের মত ঐতিহ্যবাহী বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লগি ও প্রেসক্লাবসহ বানারীপাড়ার বিভিন্ন রাঝনেতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments