চট্টগ্রাম অফিস: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই পার্বত্য জেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা জানান, গত বুধবার সন্ধ্যায় বালুভর্তি একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় এটি ধসে পড়ে। ঘটনার পর থেকে বান্দরবান-রাঙ্গামাটি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগী পরিবহনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না।
সড়ক ও জনপথ বিভাগের বান্দরবানের উপ-বিভাগীয় প্রকৌশলী আশীষ কুমার মুখার্জী জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় মাত্র এক মাস আগেই সেতুটি মেরামত করা হয়েছিল। ধসে পড়ার পর আবারও মেরামতের কাজ শুরু হয়েছে। তবে এটি স্থায়ী সমাধান নয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বান্দরবান জেলায় মোট ১০৯টি বেইলি সেতুর মধ্যে ২০টি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব সেতু যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুগুলো স্থায়ীভাবে সংস্কার বা পুনর্নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।
দুর্ঘটনার পর সড়ক ও জনপথ বিভাগ ধসে পড়া সেতুর দুই প্রান্তে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। পথচারী ও যানবাহন চালকদের সেতু ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিকল্প সড়ক বা অস্থায়ী সেতু নির্মাণ করে দ্রুত যোগাযোগ পুনঃস্থাপন করা হোক। অন্যথায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে এবং পাহাড়ি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হবে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments