বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং কিয়ুন আজ ৮ সেপ্টেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় গ্রন্থাগারে স্থাপিত ‘কোরিয়া কর্ণার’ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত ‘কোরিয়া কর্ণার’-এর জন্য ১০০টি দুর্লভ ও মূল্যবান বই উপাচার্যের নিকট হস্থান্তর করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মুন্সী, কোরিয়ান দূতাবাসের থার্ড সেক্রেটারি সান-নাম ইন ও কালচারাল অফিসার লি ইউ হেং, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, কোরিয়ান ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ড. সাইফুল হক উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং কিয়ুন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এসময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায় ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৬ জনের মরদেহ আজ দেশে ফেরত আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থ ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ ভোর ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়। পররাষ্ট্র ম ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ, দুজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী জেলা ...
সব মন্তব্য
No Comments