স্টাফ রিপোর্টার: গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে সুতপা মণ্ডল ও মঙ্কস পার্লের নতুন গান ‘মেঘ আড়ালে’। ১৫ অক্টোবর প্রকাশিত গানটির কথা লিখেছেন দিবাশ কৃষ্ণ বিশ্বাস।
বৃষ্টির প্রতিটি ফোঁটা, কালো মেঘে ঢাকা আকাশ কিংবা জানালার বাইরে তাকিয়ে থাকা—এসবের মধ্য দিয়ে ফুটে উঠতে পারে অপেক্ষা, দূরত্ব ও বিচ্ছেদের অনুভূতি। প্রিয়জনকে কাছে না পাওয়ার বেদনা আর স্মৃতির আবেশকে সুরে ধারণ করেছে ‘মেঘ আড়ালে’। গানটির আবহে মিশে আছে অপেক্ষার নীরবতা, বিষাদ এবং ভালোবাসার একান্ত অনুভব।
গানটির দৃশ্যায়নেও রয়েছে বিশেষ আয়োজন। পুরোনো দিনের শিল্পীর ঘর, ক্যানভাস, গ্রামোফোন, অ্যান্টিক আসবাব এবং বাদ্যযন্ত্রে সাজানো পরিবেশের পাশাপাশি আলো ও রঙের ব্যবহার দৃশ্যগুলোকে দিয়েছে সিনেমাটিক আবহ। গাঢ় নীল ও সবুজাভ রঙের সঙ্গে সোনালি আলোর বৈপরীত্য গানটির দৃশ্যকল্পে তৈরি করেছে স্বতন্ত্র নান্দনিকতা।
গানটি নিয়ে সুতপা মণ্ডল বলেন, “‘মেঘ আড়ালে’ গানটির জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিলাম। রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে নতুন গানটির কথা জানতে পারি, এমনকি এর লিরিক্সও আগে দেখিনি। গানটির ফিমেল ভার্সনে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে আমার দুই বোন সুহানি ও শ্রেষ্ঠাও যুক্ত রয়েছে।”
গানটির মেল ভার্সনে কণ্ঠ দিয়েছেন মঙ্কস পার্ল, যিনি মমরোজ নামেও পরিচিত। প্রকল্পটি নিয়ে তিনি বলেন, “‘মেঘ আড়ালে’ আমার কাছে সৃষ্টির এক নতুন যাত্রা। গানচিল ও ফ্যাটম্যান অরিজিনালস প্রোডাকশনকে ধন্যবাদ এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং শ্রোতারা এই সৃজনশীল যাত্রার অংশ হবেন।”
মঙ্কস পার্ল জানান, ‘সিজন ওয়ান’-এর অন্য গানগুলোও শিগগিরই প্রকাশিত হবে। নতুন অ্যালবাম ও গান নিয়েও শ্রোতাদের সামনে আসার পরিকল্পনা রয়েছে তাঁর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান।
ইউটিউব লিংক
https://www.youtube.com/watch?si=UykjntHymFYG7CVr&v=D1DEqcUjUu4&feature=youtu.be
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর ...
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
সব মন্তব্য
No Comments