রাহাদ সুমন , বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে উপজেলার উত্তর নাজিরপুর গ্রামে একটি বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে সম্পূর্ণ বিলীণ হয়ে গেছে। জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে দেশজুড়ে হওয়া ভূমিকম্পে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামে সন্ধ্যা নদীর তীরে বসবাসরত ব্যবসায়ী
আবু বকর ঘরামীর টিনকাঠের ঘর, বিভিন্ন প্রজাতির গাছপালা ও বেশ কয়েক শতক সম্পত্তিসহ বসত বাড়ি মুহুর্তের মধ্যে
নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। এসময় তার পরিবারের লোকজন ঘরের মধ্যে না থাকায় তারা বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
একই সঙ্গে ওই বাড়ির বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও প্রতিবেশী মাহাতাব ফকিরদের বাড়ির একাংশ নদী ভাঙনের শিকার হয়। এদিকে ভূমিকম্পে গোটা বানারীপাড়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments