খুলনা অফিস: বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে তিন দিন ব্যাপী ‘বাঙলা মূকাভিনয় কর্মশালা’ সম্পন্ন হয়েছে খুলনা জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে। শনিবার (২৪ ডিসেম্বর) শুরু হয়ে সোমবার (২৬ ডিসেম্বর) সনদ প্রদানের মধ্যে দিয়ে এ কর্মশালার ইতি টানা হয়েছে।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহা পরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদার সভাপতিত্বে এ আয়োজনে খুলনার শিল্প অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খুলনাা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কর্মশালা আযোজনে সহযোগিতায় ছিল রূপান্তর থিয়েটার। কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক রিজোয়ান রাজন ও নৃত্য প্রশিক্ষক ছিলেন মূকাভিনয়শিল্পী আল মাসুম সবুজ। সমাপনী আয়োজনে প্রধান অতিথি খুলনা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা। অতিথি ছিলেন অধ্যাপক আনোয়ারুল কাদির, নাট্যজন হুমায়ুন কবির ববি, হাসান তারেক ও শরিফুল ইসলাম সেলিম।
খুলনার বিভিন্ন নাট্যদল ও আবৃত্তি দল থেকে বাছাইকৃত ১৬জন আগ্রহীকে নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বক্তারা সফল এ আয়োজনের জন্য বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের প্রশংসা করেন ও আগামীতে এ ধরনের কর্মশালা অব্যাহত রাখার অভিমত ব্যক্ত করেন। শিক্ষার্থীদের মধ্যে মূকাভিনয়ের আগ্রহ তৈরি হয়েছে ওং তারা সংগঠিত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে খুলনার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সহযোগিতা কামনা করেন। মশহুরুল হুদা আয়োজনে সহযোগিতার জন্য খুলনা শিল্পকলা একাডেমি ও রূপান্তর থিয়েটারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments