স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারকে ই-লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে অগ্রাধিকারভিত্তিতে ডিজিটালাইজেশনের সুপারিশ করা হয়েছে।
শনিবার সংসদ ভবনে কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরী এমপির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম এবং সাঈদ আল নোমান অংশগ্রহণ করেন।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগ এবং ইউএনডিপি কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা হয়। আলোচনায় গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য পুস্তক, ডকুমেন্ট এবং সংসদীয় বিতর্কসমূহ স্ক্যানিংয়ের মাধ্যমে দ্রুত ডিজিটালাইজেশনের জন্য কমিটি সুপারিশ করে।
এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন ‘Strengthening Institutions, Policies and Services-SIPS’ প্রকল্পের আওতায় ইউএনডিপির সহযোগিতায় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত ও যুগোপযোগী করার লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করা হয়।
সভায় ইউএনডিপি কর্তৃক প্রস্তুতকৃত প্রোফাইলের হার্ড কপি সাব-কমিটির সদস্যদের কাছে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments