স্টাফ রিপোটার: সত্যিকারের মানুষ হতে হলে শুধু পুথিগত জ্ঞান যথেষ্ট নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আজ চলতি বছরের দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেরা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা জানান।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনয়তনে শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। আর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বছর দেশসেরা বিদ্যালয় হয়েছে রাজশাহীর সরকারি পি এন (প্রমথ নাথ) বালিকা উচ্চ বিদ্যালয়। আর কলেজ পর্যায়ে দেশসেরা নির্বাচিত হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এছাড়া কারিগরিতে দেশসেরা হয়েছে রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। গত ৫-৬ জুন কেন্দ্রীয়ভাবে রাজধানীতে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১৫ ক্যাটাগরিতে সাংস্কৃতিক কারিকুলামসহ মোট ২১৩ জনকে ২০২২ সালের বর্ষসেরা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা শিক্ষার গুণগত মান অর্জন করা যায়। জাতির পিতার যে শিক্ষা ভাবনা, তাতে তিনি কী মানুষ চেয়েছিলেন? বঙ্গবন্ধুর চাওয়া অনুযায়ী শুধু কেরানি তৈরি করার শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে স্বাধীন দেশের স্বাধীন মনের মানুষ তৈরি করার চেষ্টা করছি। আমরা চাই শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাসী বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি হবে। প্রযুক্তিবান্ধব মানুষ হবে, মানবিক গুণাবলী সমৃদ্ধ মানুষ হবে। একে অন্যের পাশে দাঁড়াবে এমন মানুষ তৈরি হবে। সত্যিকারের সোনার মানুষ হতে হলে পুথিগত জ্ঞানই যথেষ্ট নয়। নিশ্চয় আমরা জ্ঞান অর্জন করবো। শুধু বইয়ে যা পড়ছি সেই দক্ষতা তা নয়, সফট স্কিলসহ নানা ধরনের দক্ষতা অর্জন করবো।’
রাজধানীর বাইরে অনেক প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা সেরা নির্বাচিত হয়েছেন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব ভালো ঢাকার মধ্যে রয়েছে তা ঠিক নয়। তা বুঝবার সময় এসেছে। সারাদেশে বহু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রয়েছে। সারাদেশের অনেক প্রতিষ্ঠানে অনেক মেধবী শিক্ষক রয়েছেন, যারা প্রচণ্ড পরিশ্রম করছেন, শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী তৈরি করার জন্য।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments