দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওই নারী কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজ পাড়া গ্রামে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
সুমাইয়া আক্তার মিতা দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ব্র্যাক অফিসে মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন। তিনি পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের ফরহাদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাকের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা গ্রাহকদের কাছ থেকে ঋণের কি¯িÍর টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। পথে কলেজপাড়া এলাকায় পৌঁছালে মুখোশধারী দু’জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার ওপর হামলা চালায়। এসময় সুমাইয়া আক্তার মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার কাছে থাকা কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে নিুর্বগ্নে চলে যায়। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নেয়।
ভুক্তভোগী সুমাইয়া আক্তার মিতা জানান, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে দুই অস্ত্রধারী ব্যক্তি আমাকে জিম্মি ও মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে নেয়। তাদের মুখ ঢাকা ছিল, তাই কাউকে শনাক্ত করতে পারিনি।
হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেনবলেন, আমাদের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা কালেকশনের টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়েন। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। আমরা তাকে নিয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ব্র্যাকের এক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments